করোনা শনাক্তে প্রস্তুত ১১ ল্যাব

২৯ মার্চ, ২০২০ ১৬:২০  
করোনা শনাক্তের পরীক্ষার জন্য দেশজুড়ে প্রস্তুত ১১টি ল্যাব। হাতে রয়েছে পর্যাপ্ত ভেন্টিলেটরও। রোববার দুপুরে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিং-এ যুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ লাখ পিপিই বিতরণ করা হয়েছে। সেইসঙ্গে প্রস্তুত আছে ৫শ’ ভেন্টিলেটর। ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে টানা দ্বিতীয় দিনের মতো নতুন করে কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এবং কেউ মারাও যাননি।